বেলুড় মঠে গঙ্গা পূজা
দি নিউজ লায়ন; রবিবার ছিল দশহরা অর্থাৎ গঙ্গা পূজা। সনাতন হিন্দুদের কাছে গঙ্গা শুধু নদী নয় এক আরাধ্য দেবী। বেলুড় মঠে প্রতি বছর এই দিনটাতে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে গঙ্গা পূজা হয়।
এদিনও সকাল সাতটা নাগাদ মঠে গঙ্গার ঘাটে সাড়ম্বরে এই পূজা সম্পন্ন হয়। করোনাকালে কেবল সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে এই পূজা সম্পন্ন হয়।

Post a Comment